Saturday, April 27, 2019

শাকিব খান ‘হারকিউলিস’


শাকিব খান ‘হারকিউলিস’


পর্দায় এর আগে নানা রূপে হাজির হয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। এবার তিনি এমন এক রূপে হাজির হচ্ছেন, যা আগে কখনো দেখা যায়নি। শাকিব খানের ভক্ত আর দর্শক তাঁদের প্রিয় এই নায়ককে ‘হারকিউলিস’ রূপে দেখতে পাবেন। তবে সিনেমায় নয়, শাকিবের এই রূপ দেখা যাবে বিজ্ঞাপনচিত্রে।

আজ সোমবার থেকে রাজধানীর মিরপুরে কোক স্টুডিওতে শুরু হয়েছে এই বিজ্ঞাপনচিত্রের শুটিং। বৃষ্টির কারণে শাকিব খানের অংশের পুরো কাজ শেষ করা সম্ভব হয়নি। আরও একদিন শুটিং করতে হবে বলে জানান আদনান। ওরস্যালাইনের এই বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন শাকিব খান। এই বিজ্ঞাপনচিত্রের মধ্য দিয়ে কয়েক মাসের ব্যবধানে আবারও একসঙ্গে কাজ করছেন আদনান আল রাজীব ও শাকিব খান। এই বিজ্ঞাপনচিত্রে শাকিব খানের মাধ্যমে একটি সামাজিক বার্তা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

RFL Gas Stove সঙ্গে আলাপে আজ সন্ধ্যায় আদনান আল রাজীব বলেন, ‘পৌরাণিক একটা চরিত্রে শাকিব খানকে আমরা দেখব। দেখে মনে হবে, অনেক শক্তিশালী একজন, অনেকটা হারকিউলিসের মতো। এই বিজ্ঞাপনচিত্রের জন্য আমরা আগের দিনের আদলে গ্রাম বানাচ্ছি। শুটিং শেষে ব্যাংকক ও মুম্বাইয়ে পোস্ট প্রোডাকশনের কাজ করব। একেবারে অন্যরকম এক শাকিব খানকে পর্দায় হাজির করার পরিকল্পনা মাথায় আছে।’

শাকিব খানের সঙ্গে দ্বিতীয়বারের মতো কোনো বিজ্ঞাপনচিত্রের কাজ করলেন আদনান আল রাজীব। তিনি বলেন, ‘শাকিব খানের সঙ্গে কথা বলে মনে হয়েছে, তিনি ইতিবাচক কিছু করতে চান। তাঁর মধ্যে সেই ব্যাপারটা আছে। দুই বছর ধরে তিনি যে ছবিগুলো করেছেন, তাতে এর প্রমাণ পাওয়া যায়। এবারও আমাদের চেষ্টা আছে নতুন কিছু করার, শাকিব খানের অন্যরকম একটা লুক দিতে চাই। তিনিও খুব ইতিবাচক। আমাদের সবার ইচ্ছা ভালো একটা কাজ করার।’

এই ধরনের ভিন্নধর্মী একটি চরিত্রে কাজ করার ব্যাপারটি উপভোগ করছেন শাকিব খান। তিনি বললেন, ‘বড় আয়োজনে বিজ্ঞাপনচিত্রটি বানানো হচ্ছে। আমাকে কেমন দেখাবে তা নিয়ে আগেভাগে কিছু বলতে চাই না। দর্শক টেলিভিশনের পর্দায় আগে আমাকে দেখুক। এটুকু বলতে পারি, বিজ্ঞাপনচিত্রের ভাবনা পছন্দ হয়েছে বলেই কাজটি করেছি।’

দেড় যুগের অভিনয়জীবনে শাকিব খান কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। এর মধ্যে আছে বাংলালিংক, পাওয়ার ড্রিংকস আর এশিয়ান ডুপ্লেক্স টাউনের বিজ্ঞাপনচিত্র। এদিকে শাকিব খান এখন ঈদের সিনেমা ‘পাসওয়ার্ড’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করছেন বুবলী। ছবিটির পরিচালক মালেক আফসারী।

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ দেখে সোজা হাসপাতালে!


‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ দেখে সোজা হাসপাতালে!


বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বের দর্শকরা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ দেখতে হুমড়ি খেয়ে পড়েছে। এর সুবাদে ইতোমধ্যে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে ছবিটি।

ছবির দুই পরিচালক অ্যান্থনি রুশো ও জো রুশো আর অভিনয়শিল্পীরা প্রতিনিয়ত ভক্তদের মনে করিয়ে দিচ্ছেন, প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে ছবির গল্পটা যেন বলে না বেড়ান তারা।

এদিকে মার্ভেল স্টুডিওসের ছবিটি দেখে দর্শকরা খুব আবেগপ্রবণ হয়ে পড়ছেন। এর মধ্যে ২১ বছর বয়সী এক চীনা তরুণী ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ দেখে এতই বিহ্বল হয়ে পড়েন যে, তার কান্না থামছিলই না। পরে সিনেমা হল থেকে সোজা হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাকে!

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তরুণীর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তার হাত-পা অসাড় হয়ে পড়েছিল। হাসপাতালে নেওয়ার পর তাকে তড়িঘড়ি অক্সিজেন দেওয়া হয়। পাশাপাশি কর্মীরা মার্ভেল কমিকসের এই ভক্তকে বিভিন্ন ইতিবাচক কথা বলে সান্ত্বনা দেন।

এদিকে মার্ভেলের আরেক ভক্ত ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ দেখার ক্ষেত্রে প্রেমিকা কামিলা রোজকে কয়েকটি শর্ত জুড়ে দিয়েছেন প্রেমিক সাইরিল। তিনি প্রেমিকাকে সতর্ক করেছেন এই বলে, হলে গিয়ে পপকর্ন কেনার লাইনে দাঁড়িয়ে কিংবা টয়লেটে গিয়ে ছবিটি দেখার পরিপূর্ণ অভিজ্ঞতা নষ্ট করা যাবে না! টুইটারে কামিলা তার প্রেমিকের এসব শর্ত পোস্ট করেন।

গত ১০ বছরে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ২২টি ছবির গল্পের সমাপ্তি টানা হয়েছে এবারের কিস্তিতে। এর ব্যাপ্তি তিন ঘণ্টারও বেশি। গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন দেশ মিলিয়ে এটি আয় করেছে ৩০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

ছবিটিতে অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভান্স, ক্রিস হেমসওর্থ, মার্ক রাফেলো, স্কারলেট জোহানসন, জেরেমি রেনার, ডন শিডল, ব্রি লারসনসহ মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সব সুপারহিরো।
ছবিটি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সসহ মাল্টিপ্লেক্সগুলোতেও চলছে।

দিশার হাঁটু মচকে দিলো ‘স্লো মোশন’


দিশার হাঁটু মচকে দিলো ‘স্লো মোশন’


বলিউড সুপারস্টার সালমান খানের ‘ভারত’ ছবির ‘স্লো মোশন’ গানে ঝুঁকিপূর্ণ স্টান্ট করেছেন এ প্রজন্মের অভিনেত্রী দিশা পাটানি। তবে কাজটা সহজ ছিল না তার জন্য। হাঁটু প্রায় ভেঙে বসেছিলেন! এ কারণে শুটিংয়ের আগে একসপ্তাহ পুরোপুরি বিশ্রাম নিতে হয়েছে তাকে।

ভারতের মুম্বাই মিরর পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে দিশা জানান, ‘স্লো মোশন’-এর মহড়া করার সময় হাঁটু মচকে গিয়েছিল তার। তিনি বলেন, ‘মনে পড়ছে, অনুশীলনের সময় হাঁটু মচকে গিয়েছিল আমার। একইসঙ্গে জিমন্যাস্টিকস প্রশিক্ষণ নিচ্ছিলাম। গানটিতে ডিগবাজিসহ বিভিন্ন স্টান্ট করতে দেখবেন আমাকে। সত্যি বলতে অতিরিক্তি প্রশিক্ষণ নিয়ে ফেলেছিলাম! এ কারণে শুটিংয়ের একসপ্তাহ আগে হাঁটু মচকে যায়।’

দিশা জানান, তখন মোটেও হাঁটতে পারছিলেন না তিনি। তাই শুটিং শুরুর আগে বিছানায় শুয়ে-বসে দিন কাটাতে হয়েছে তাকে। ওই সময়টা নিঃসন্দেহে খারাপ কেটেছে তার। শুটিংয়ে প্রতিটি টেকের পর হাঁটুতে বরফ দিয়ে রাখতেন তিনি।

‘স্লো মোশন’ ইউটিউবে এসেছে বৃহস্পতিবার (২৫ এপ্রিল)। একদিনেই এটি দেখা হয়েছে ২ কোটি ১৫ লাখ বারেরও বেশি। গানটিতে দিশার নাচ ও স্টান্ট প্রশংসিত হয়েছে। এজন্য ২৬ বছর বয়সী এই তারকা খুশি।

গানটিতে সল্রুর সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন দিশা। গল্পে তারা ষাটের দশকের দুই সার্কাস শিল্পী। দিশা একজন জিমন্যাস্ট আর সালমান ডেয়ারডেভিল হিসেবে চোখধাঁধানো স্টান্ট করেন।

‘স্লো মোশন’-এর কাজের স্মৃতি প্রসঙ্গে দিশা বলেন, ‘এটা অসাধারণ আর আমার ক্যারিয়ারের সেরা অভিজ্ঞতার মধ্যে অন্যতম। অনেক পরিশ্রম করতে হয়েছে এতে। আমরা রাতে শুধু শুটিং করেছি। খুব কঠিন কাজ অস্বীকার করার উপায় নেই। তবে উপভোগও করেছি বেশ।’

সালমানের সঙ্গে প্রথমবার অভিনয় প্রসঙ্গে দিশার কথা, ‘তিনি অমায়িক একজন মানুষ। কখনও জড়োসড়ো হইনি। কারণ তিনি প্রত্যেককে স্বাচ্ছন্দ্যময় থাকার সুযোগ দেন। তাকে অনেক সহায়তাপ্রবণ মানুষ বলা যায়। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এই পর্যায়ে এসেও তিনি প্রচুর পরিশ্রম করেন ও প্রতিটি টেকে নিজের শতভাগ দেন। তার সঙ্গে কাজের সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে।’

আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ তৈরি হয়েছে ২০১৪ সালে মুক্তি পাওয়া কোরিয়ান ছবি ‘ওড টু মাই ফাদার’ অবলম্বনে। এতে আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। এটি মুক্তি পাবে আগামী ৫ জুন।

নওশীন: মিলা আমাকে ভুল বুঝছেন


নওশীন: মিলা আমাকে ভুল বুঝছেন


বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে ডিভোর্সের পেছনে অভিনেত্রী নওশীন ও তার সম্পর্ক অন্যতম কারণ ছিল বলে অভিযোগ করেছেন সংগীতশিল্পী মিলা। তবে নওশীন এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আজ বুধবার (২৪ এপ্রিল) বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘মিলা আমাকে ভুল বুঝছেন। আমাকে নিয়ে যা অভিযোগ হচ্ছে তা পুরোটাই ভিত্তিহীন, ভুল ও বানোয়াট। আমি এমন ভুল, ভিত্তিহীন অভিযোগের নিন্দা জানাচ্ছি।’

এর আগে বুধবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় সংবাদকর্মীদের সামনে সাবেক স্বামী বৈমানিক পারভেজ সানজারি ও তার পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন মিলা। একপর্যায়ে নওশীন ও পারভেজ সানজারির মধ্যে সম্পর্ক রয়েছে বলে দাবি করেন তিনি।

তবে নওশীনের বক্তব্য হলো, ‘আমি যদি মিলার সংসার ভাঙতে চাইতাম, তাহলে আগে আমার সংসার ভাঙতে হবে। আপনি একটু আগে হিল্লোলের সঙ্গে কথা বলেছেন। আমরা একসঙ্গে আছি, সুখে আছি, শান্তিতে আছি। আমি মিডিয়ার মেয়ে হয়ে শোবিজের আরেকটি মেয়ের সংসার কীভাবে ভাঙবো?’

মিলার অভিযোগ, ‘আমার স্বামীর সঙ্গে নওশীনের ঘনিষ্ঠ ছবি হাতে পেয়ে হিল্লোলকে জানানোর পরও কোনও সুরাহা হয়নি। উল্টো সাইবার ক্রাইমে আমার বিরুদ্ধে অভিযোগ করে তারা।’
কিন্তু নওশীন বাংলা ট্রিবিউনকে বললেন, ‘আমি মিলার নামে সাইবার ক্রাইমে কোনও কিছু করিনি। তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। হিল্লোলও বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। সে ভুল বুঝছে সেটা বোঝানোর ক্ষমতা আমাদের নেই। জানি তার ব্যক্তিজীবনে দুঃসময় চলছে। একটা মেয়ে এমনিই বিপদে আছে, আমার মামলার কারণে সে আরও বিপদে পড়বে ভেবে মামলা করিনি।’

বুধবারের সংবাদ সম্মেলনে নওশীনের সঙ্গে গত জুনে মোবাইল ফোনে বিবাদের একটি রেকর্ড শোনান মিলা। তখনও ডিভোর্স হয়নি বলে জানান তিনি। রেকর্ডে শোনা যায়, বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে পরিচয় থাকার কথা স্বীকার করেছেন নওশীন। এছাড়া শোনা গেছে, পারভেজ সানজারির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ছবি তোলা নিয়ে নওশীনকে প্রশ্নবিদ্ধ করেন মিলা।

কিন্তু নওশীনের দাবি, ‘মিলা সংবাদকর্মীদের যে ফোন রেকর্ড শুনিয়েছে সেটা ফেক। ওটা আমার কণ্ঠ না।’

সংবাদকর্মীদের সামনে সাবেক স্বামী বৈমানিক পারভেজ সানজারি ও তার পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন মিলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি এর বিচার চেয়েছেন।

নওশীনও আশাবাদী মিলা সুবিচার পাবেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি চাই মিলা স্বাভাবিক জীবনে ফিরে আসুক। গান-বাজনা করুক। একইসঙ্গে অবশ্যই সে সুবিচার পাবে আশা করছি। আমার পরিচিত শিল্পী হিসেবে তার ভালো হোক আমি চাই।’

বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে মিলার বিচ্ছেদ প্রসঙ্গে নওশীনের বক্তব্য, ‘এটা পুরোপুরি তার একান্ত ব্যক্তিগত বিষয়। এখানে আমাকে না জড়ানোর অনুরোধ করছি। আমাকে অপমানিত না করার অনুরোধ করছি।’

শাকিব খান ‘হারকিউলিস’

শাকিব খান ‘হারকিউলিস’ পর্দায় এর আগে নানা রূপে হাজির হয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। এবার তিনি এমন এক রূপে হাজির হ...